বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেনাপোল দিয়ে বন্ধ হল ভারতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাত্রা
বেনাপোল দিয়ে বন্ধ হল ভারতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাত্রা

বেনাপোল দিয়ে বন্ধ হল ভারতে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাত্রা

নতুন সূর্য ডেস্কঃ

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে এবার বেনাপোল দিয়ে বন্ধ হয়ে গেল ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত স্টুডেন্ট ভিসাধারী ভারত গমন। গত ৪ দিন ধরে পেট্রাপোল ইমিগ্রেশন স্টুডেন্ট ভিসা নিয়ে ভারত গমনকারী পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে। 

ফলে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের অভিভাবকরা।বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, বাংলাদেশি ছাত্রছাত্রী যারা ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশুনা করেন, তাদের পেট্রাপোল ইমিগ্রেশন এন্ট্রি সিল না দিয়ে দেশে ফেরত পাঠাচ্ছে। পেট্রাপোল ইমিগ্রেশন থেকে বলা হয়েছে কোনো স্টুডেন্ট ভিসাধারীকে যেন বহির্গমন সিল দেয়া না হয়।

গত ১৭ ডিসেম্বর পেট্রাপোল ইমিগ্রেশন থেকে এ সংক্রান্ত একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। অভিভাবকদের বিশেষ অনুরোধে গত দু’দিনে  ২/১জন স্টুডেন্টকে বহির্গমন সিল দিয়ে ভারতে পাঠানো হলেও তাদের ফেরত দেয়া হয়েছে। তবে শুধুমাত্র যে সব স্টুডেন্টদের সামনে পরীক্ষা তাদের উপযুক্ত প্রমাণ সাপেক্ষ ভারতে যেতে দেয়া হচ্ছে। তবে সে সব স্টুডেন্টদের পাসপোর্ট আগে পেট্রাপোলে পাঠানো হচ্ছে অনুমোদন জন্য।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।