বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রান্নার কাজ শেষ হওয়ার আগেই  বাঘের কবলে জেলে,উদ্ধার হল লাশ
রান্নার কাজ শেষ হওয়ার আগেই  বাঘের কবলে জেলে,উদ্ধার হল লাশ

রান্নার কাজ শেষ হওয়ার আগেই বাঘের কবলে জেলে,উদ্ধার হল লাশ

নতুন সূর্য ডেস্কঃ

বাঘে ধরে নিয়ে যাওয়ার ১৬ ঘণ্টা পর সুন্দরবনের কাঁকড়া ধরা জেলে মুজিবর রহমানের (৫০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার। বাঘ মুজিবরের দেহের একাংশ কামড়ে ও খামচে খেয়ে ফেলেছে। ক্ষতবিক্ষত মরদেহ নিয়ে স্বজনরা ফিরেছে বাড়িতে।

পশ্চিম সুন্দরবনের পাকড়াতলী খালপারের গহীন জঙ্গলে আজ মঙ্গলবার সকালে তন্নতন্ন করে খুঁজে জেলের মরদেহ দেখতে পায় বনবিভাগ, কোস্টগার্ড ও টাইগার টিমের সদস্যসহ সঙ্গীরা।মুজিবর রহমানের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেমারি গ্রামে।

গতকাল সোমবার বিকালে বনের পাকড়াতলী খালে নৌকায় দিনের ক্লান্তি শেষে রান্নার কাজে হাত দিয়েছিলেন কাঁকড়া ধরা জেলে মুজিবর ও তার সঙ্গীরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই আকস্মিকভাবে একটি বাঘ হামলা করে নৌকায়। মুজিবরকে থাবা মেরে টেনে-হেঁচড়ে শুলোবনের ভিতরে নিয়ে চলে যায় বাঘ।

বিস্ময়ে হতবাক সঙ্গীরা তখন ভয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারেনি। কিংবা বাঘকে প্রতিহতও করতে পারেনি। কিছুক্ষণ পর থেকেই তারা মুজিবরকে খুঁজতে থাকেন বনের ভিতরে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান গণমাধ্যমকে জানান, আজ ভোর থেকে বনবিভাগের লোকজন, কোস্টগার্ড ও টাইগার টিমের লোকজন মিলিতভাবে মুজিবরের লাশ খুঁজতে থাকে। অবশেষে সকাল ৮টার দিকে তার ক্ষতবিক্ষত মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে পৌঁছে দিয়েছে।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।