বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নির্বাচনের একদিন আগে প্রার্থীর মৃত্যু
নির্বাচনের একদিন আগে প্রার্থীর মৃত্যু

নির্বাচনের একদিন আগে প্রার্থীর মৃত্যু

নতুন সূর্য ডেস্কঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ইউপি নির্বাচনের প্রার্থী সাইদুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সাইদুল ইসলাম নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে।

নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক সাইদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে সাইদুল তার চাচার মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সাইদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সাইদুল ইসলাম নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছিলেন। তিনি সম্ভাবনাময় প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, আগামীকাল চতুর্থ ধাপে সিরাজগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।