শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
না ফেরার দেশে কলারোয়ার অধ্যাপক একেএম ফজলুল হক
না ফেরার দেশে কলারোয়ার অধ্যাপক একেএম ফজলুল হক

না ফেরার দেশে কলারোয়ার অধ্যাপক একেএম ফজলুল হক

নিজস্ব প্রতিনিধি

কলারোয়ার কৃতি সন্তান সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক একেএম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলায়হে রাজিউন)।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে স্ট্রোক জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজে নেওয়ার পরে তিনি মারা যান । তার বয়স হয়েছিলো ৫০ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। একেএম ফজলুল হক উপজেলার কেরালকাতা ইউনিয়নের বহুড়া গ্রামের বাসিন্দা সোনাবাড়িয়া হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রয়াত আব্দুর রহিমের পুত্র।

রবিবার জোহরের নামাজের পর কলারোয়া ফুটবল মাঠে প্রথম ও আসরের নামাজের পর মরহুমের গ্রামের বাড়ি বহুড়ায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।