মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
‌‘মুজিববর্ষের বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি’
‌‘মুজিববর্ষের বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি’

‌‘মুজিববর্ষের বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি’

নতুন সূর্য ডেস্কঃ

মুজিব শতবর্ষের অনুষ্ঠানে বানান ভুলের জন্য আয়োজক কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শেখ সেলিম বলেন, ‌‘একটা মানুষ যখন তার ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কি বলার থাকে? কামাল আবদুল নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।’এর আগে ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান হয়। সেখানে দেশবাসীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা। ওই শপথানুষ্ঠানের মঞ্চের ডায়াসে লেখায় ‘মুজিববর্ষ’ বানান ভুল চিহ্নিত হয়। সেখানে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’ লেখার বদলে লেখা হয় ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’। অর্থাৎ ‘মুজিববর্ষ’ বানান থেকে একটি ‘ব’ বাদ যায়। এতে শব্দটি অসম্পূর্ণ হয়ে পড়ে। যদিও শপথপত্রে ‘মুজিববর্ষ’ বানান সঠিকভাবে লেখা ছিল।

এম/এইচ

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।