মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শ্যামনগরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বরচিত কবিতাপাঠ
শ্যামনগরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বরচিত কবিতাপাঠ

শ্যামনগরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বরচিত কবিতাপাঠ

নতুন সূর্য ডেস্ক:

শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবিসহ স্থানীয় কবিদের অংশগ্রহণে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নকশীকাঁথার বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা করেন গীতিকবি সুজন হাজং, ছড়াশিল্পী আসলাম সানী, কবি শাহ মোহাম্মদ সানাউল হক, কবি শাফাত শফিক, কবি সুজন বড়য়া, কবি রহিম শাহ, অধ্যাপক নাঈমা রুমানা, সৈয়দ এস্কেন্দার আলী প্রমুখ।

স্থানীয় কবিদের মধ্যে কবিতা আবৃত্তি করেন চারুপ্রসন্ন মন্ডল, সুপদ বিশ্বাস, মাহবুবুর রহমান, সুচনা বিশ্বাস, শামসুর রহমান, ঐর্শ্বয্য কর্মকার, আবু কওছার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।