মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
৫৪ বছর বয়সে এসএসসি পাস
৫৪ বছর বয়সে এসএসসি পাস

৫৪ বছর বয়সে এসএসসি পাস

নতুন সূর্য ডেস্ক:

ইচ্ছা শক্তি থাকলে বয়স কোনো ব্যাপার না, তা প্রমাণ করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের মৃত মুঞ্জুরের ছেলে আব্দুল হান্নান (৫৪)। এবার তিনি শিবগঞ্জ উপজেলার তেলকুপি জামিলা স্মরনী ভোকেশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪.১১ পয়েন্ট পেয়ে পাস করেছেন।

এসএসসিতে আব্দুল হান্নান পাস করায় এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আব্দুল হান্নান বলেন, শিক্ষাগ্রহণ করতে বয়স বাধা হতে পারে না।ইচ্ছা থাকলে সবই সম্ভব। তিনি তার শিক্ষাজীবন চালিয়ে যাবেন বলেও জানান।

সকলের উদ্দেশ্যে হান্নান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে।তাই সকল ছেলে-মেয়েকে স্কুলে পাঠাতে হবে। এজন্য সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।