বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আত্মগোপনে থাকা বাগেরহাটের কিশোর-কিশোরী যশোর থেকে উদ্ধার করেছে র‌্যাব
আত্মগোপনে থাকা বাগেরহাটের কিশোর-কিশোরী যশোর থেকে উদ্ধার করেছে র‌্যাব

আত্মগোপনে থাকা বাগেরহাটের কিশোর-কিশোরী যশোর থেকে উদ্ধার করেছে র‌্যাব

নতুন সূর্য ডেস্ক:

বাগেরহাটে প্রেমের টানে পালিয়ে যাওয়া ১০ম শ্রেণিতে পড়ুয়া কিশোরকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (১ জানুয়ারি) রাতে যশোর জেলা সদরের শঙ্কপুর এলাকার একটি বাড়ি থেকে পলাতক কিশোরকে করে করে র‌্যাব-৬-এর সদস্যরা। এ সময় কিশোরের সঙ্গে থাকা ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-৬-এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, বাগেরহাট সদর থানার একটি অপহরণ মামলার সূত্র ধরে আমরা ভিকটিমকে উদ্ধারের জন্য কাজ শুরু করি। একপর্যায়ে শনিবার রাতে যশোর জেলা সদরের শঙ্কপুর এলাকার আসামির পূর্ব পরিচিত একটি বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করি। এ সময় আসামিকেও গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভিকটিম ও আসামিকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এর আগে ২০ ডিাসেম্বর রাতে বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকার ওই কিশোর-কিশোরী প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ২২ ডিসেম্বর সকালে ওই কিশোরীর মা তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে অভিযুক্ত কিশোর ও তার বাবাকে আসামি করে মামলা দায়ের করেন।

এর আগের দিন পালিয়ে যাওয়ার পর কিশোরীর পরিবারের লোকেরা কিশোরের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট এবং তার বাবাকে মারধরের পর কুপিয়ে আঙ্গুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।