শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“মজিব বর্ষের সফলতা ঘরে পাবেন সকল ভাতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

(২ জানুয়ারি) রোববার সকালে উপজেলা চত্তরে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় বিরামপুর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।