শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সাথে অতিরিক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
কলারোয়া আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সাথে অতিরিক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কলারোয়া আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সাথে অতিরিক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক:

সাতক্ষীরার জেলার কলারোয়া আলিয়া মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতির সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ভক) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ জানুয়ারি) বেলা ১২ টায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নিজস্ব কনফারেন্স রুমে কলারোয়া আলিয়া মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি কাজী আরিফুর রহমান সহ মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য, শিক্ষক, কর্মচারীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান এর সভাপতিত্ত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, কলারোয়া উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নুর – এ – আলম নাহিদ, গর্ভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, এ্যাডঃ শেখ কামাল রেজা, অভিভাবক সদস্য মোঃ আব্বাস গাজী, প্রভাষক মোঃ মহসিন, শিক্ষক প্রতিনিধি প্রভাষক শাহনাজ পারভীন, মোঃ আহসান হাবীব, আঃ বারী সহ সকল শিক্ষক মন্ডলী।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান বলেন, সকলের সাথে পরিচিত হওয়া, খোঁজ নেওয়া, পাঠদান বিষয়ে আলোচনা করার জন্য আজ এই মতবিনিময় সভা আহবান করেছি। এসময় তিনি মাদ্রাসার পাঠদান বিষয়ে তাগিদ দেন, নির্মিত ভবনের খোঁজ নেন, প্রভাষকদের দীর্ঘদিনের উচ্চতর স্কেল প্রাপ্তির জটিলতা নিরসন করেন, এছাড়া সরকারি বিধি মোতাবেক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন।

এ সভায় সহকারী অধ্যাপক পদের জটিলতা নিরসন করেন তিনি। এ-সময় সকলের সাথে পরিচিত হতে পেরে আনন্দ ও নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।