
স্টাফ রিপোর্টারঃ
তৃণমূলে দলকে ঠেলে সাজাতে চিন্তা-ভাবনা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেসব জেলা, মহানগর ও সহযোগী সংগঠনের সম্মেলন হয়েছে; এখনো পূর্ণাঙ্গ কমিটি হয়নি। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সেই কমিটি জমা দেওয়ার জন্য সংগঠনের সকল শাখার প্রতি নির্দেশনা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত মতে নগর ও জেলা আ’লীগের খসড়া পূর্ণাঙ্গ কমিটির তালিকা চেয়েছে আ’লীগ। তবে নির্ধারিত সময়ের মধ্যে নগর ও জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হচ্ছে এমন মন্তব্য করেছেন দলের দায়িত্বশীল নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র অনুয়ায়ী ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে গঠিত মহানগর ও জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি। গেল বছর ১০ ডিসেম্বর সার্কিট হাউজ ময়দানে নগর ও জেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০০৮ সালের পরে যারা দলে যোগদান করেছেন তারা নগর ও জেলা আ’লীগের কমিটিতে কোনোভাবে ঠাঁই পাবে না। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরও নগর ও জেলা আ’লীগের কমিটিতে কোনোভাবে স্থান হবেনা।