মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু
পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

নতুন সূর্য ডেস্ক:

পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সহিংসতার শঙ্কা থাকায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন।

পঞ্চম ধাপে ৪০টি ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে ইভিএম-এ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব ধরণের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেট ছাড়াও মোতায়েন রয়েছে আনসার, বিজিবি, র‍্যাব, পুলিশ। যে কোন ধরনের সহিংসতা ঠেকাতে বিভিন্ন স্তরে সাজানো হয়েছে পুলিশ বাহিনীকে।

এবারের ধাপে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৭৪ জন, সংরক্ষিত পদে ৭ হাজার ৯৫০ এবং সাধারণ পদে ২৫ হাজার ২৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪৮ জন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।