শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পুলিশ পরিচয়ে গলা কেটে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই
কলারোয়ায় পুলিশ পরিচয়ে গলা কেটে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

কলারোয়ায় পুলিশ পরিচয়ে গলা কেটে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

নতুন সূর্য ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ পরিচয়ে গলা কেটে মুদি ও ফ্লাক্সি লোড ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা মোড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

মঙ্গলবার (৪জানুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত আহত ব্যবসায়ী উপজেলার হেলাতলা গ্রামের সামসুর সরদারের ছেলে বাবলুর রহমান (৪০) জানান-তিনি প্রতিদিনের ন্যায় হেলাতলা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে পথিমধ্যে হেলাতলা মোড়ে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২টি মোটরসাইকেলে ৩জন ‘মানকি টুপি’ পরা ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থামতে বলে।

এসময় তিনি পুলিশ পরিচয় পেয়ে তার মোটরসাইকেল থামানোর চেষ্টা কালে ওই তিন ব্যক্তি কাছে এসে কোন কারণ ছাড়াই চাকু বের করে গলায় ধরে। এসময় তারা কাছে টাকা ও মোবাইলফোন বের করে দিতে বলে। এতে তিনি রাজি না হওয়াতে ছিনতাইকারীরা চাকু দিয়ে গলায় আঘাত করে। এসময় তিনি রাস্তার মধ্যে পড়ে গেলে ছিনতাইকারীরা ব্যাগে থাকা ২লাখ টাকা ও ৬টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তার ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে থানা পুলিশকে খবর দেয়।

এঘটনায় মঙ্গলবার সকালে আহত ব্যবসায়ী বাদি হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন জানান-খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।