বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

নতুন সূর্য ডেস্ক:

কুয়াশা কেটে যাওয়ায় চার ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের দুটি বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি দিক নির্ণয়  করতে না পারায় নোঙর করে রাখা হয়।

তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।