মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাটে ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি
বাগেরহাটে ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি

বাগেরহাটে ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি

নতুন সূর্য ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বাগেরহাট জেলার সব নাগরিককে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস প্রতিরোধ-সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় এই অনুরোধ জানানো হয়।

সেই সঙ্গে ওমিক্রন থেকে রক্ষা পেতে সব সময় মাস্ক পরিধান, হোটেল রেস্তোরাঁয় এক টেবিলে একজন বসে খাওয়া, সর্বস্তরে সামাজিক দূরত্ব নিশ্চিত, নো মাস্ক নো সার্ভিস চালুসহ নানা নির্দেশনা দেওয়া হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে মনিটরিং কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্তি জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকিসহ জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, সম্প্রতি বিভিন্ন দেশে ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে বাগেরহাটেও সতর্কতা জারি করা হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নো মাস্ক নো সার্ভিস বিষয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। যারা এখনো টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণের অনুরোধও জানান তিনি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।