বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী
লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী

লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী

নতুন সূর্য ডেস্ক:

লটারিতে ভর্তির সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় স্কুলের লাখো শিক্ষার্থী। তবে মন্ত্রণালয় বলছে, দ্বিতীয় দফা ভর্তির তালিকা দেয়া হয়েছে। প্রয়োজন হলে আবারো দেয়া হবে। ভর্তি হতে পারবে সবাই।

এবার প্রথমবারের মত বেসরকারি স্কুলে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ কার্যক্রম পরিচালনা করেছে।

৩ লাখ ৬৮ হাজার ৭০৭ জন আবেদনকারীর মধ্যে ২ লাখ ৭৬ হাজার ৬৪১ জন পছন্দ অনুযায়ী স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। তবে না পাওয়া অনেক শিক্ষার্থীই আছে অনিশ্চয়তায়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, অনেক স্কুলই কেন্দ্রীয় লটারির আওতায় আসেনি সেখানে শিক্ষার্থী ভর্তি হতে পারছে। এছাড়া, ভর্তির দ্বিতীয় তালিকাও দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বেলাল হোসাইন জানান, এখনও অনেক স্কুলে প্রায় ৫ লাখের মত আসন খালি আছে। নিজ উদ্যোগে শিক্ষার্থী ভর্তি করাতে তাদের চিঠিও দেয়া হয়েছে। নামি স্কুলে ভর্তির মানিসকতা ত্যাগ করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। তবে নতুন আবেদনে অতিরিক্ত ফি নেয়া যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।