মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
‘টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বিমান ও ট্রেনে যাওয়া যাবে না’
‘টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বিমান ও ট্রেনে যাওয়া যাবে না’

‘টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বিমান ও ট্রেনে যাওয়া যাবে না’

নতুন সূর্য ডেস্ক:

করোনার দুই ডোজ টিকা ছাড়া বিমান ও ট্রেনেও ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে এক ডোজ টিকা নিলেও যাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

দুই একদিনের মধ্যেই এই ধরনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় টিকার বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা কমানো হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।