মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার সময় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাতক্ষীরা জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি এফ,পি,আই মো: নুর মোহাম্মাদের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের নিয়োগ বিধি পরিবর্তনের বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা আব্দুল মালেক, সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক এফ,পি,আই শফিকুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক এফ,ডব্লিউ,এ মনিরা পারভীন, জেলা মহিলা বিষয়ক সম্পাদক এফ,ডব্লিউ,এ জেসমিন খাতুন, তালা উপজেলার সভাপতি এফ,পি,আই মাসুদ হোসেন, শ্যামনগর উপজেলার সভাপতি এফ,পি,আই জিল্লুর রহমান, কালিগঞ্জ উপজেলার সভাপতি এফ,পি,আই শাহ আলম, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এফ,পি,আই মেহেদি হাসান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্ব পালন করেন কলারোয়া উপজেলার সাধারন সম্পাদক এফ,পি,আই মো: কামাল হোসেন।

সভাপতির বক্তব্যে নুর মোহাম্মাদ বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মিরা সরকারের জন্ম নিয়ন্ত্রণ প্রতিরোধ করার লক্ষ্য বাস্তবায়নের জন্য জন্মনিয়ন্ত্রন কার্যক্রমকে জনগণের দৌর গোড়াই পৌঁছানোর জন্য নিরালস পরিশ্রম করে আমরা সরকারের কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করছি। কিন্তু আজ অবধি আমরা এখনও সেই পূর্বের চাকুরী বিধি অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হচ্ছি, যেটা বর্তমান সময়ে এসে আমরা ব্যাপক বৈষম্যের স্বীকার হচ্ছি। এই জন্য অতি দ্রুত আমাদেরকে চাকুরীর নিয়োগ বিধি পরিবর্তন করে নতুন ভাবে চাকুরী বিধি প্রণয়ন করে আমাদের দাবী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি। তা না হলে আমাদের ন্যায্য দাবী আদায়ে প্রয়োজনে রাজপথে নামা ছাড়া আর কোন পথ থাকবে না।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।