
শেখ শাজাহান আলী শাহিন, বিশেষ প্রতিবেদক:
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের অংশগ্রহণে শনিবার(৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উদ্বোধন হতে যাচ্ছে “মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী’র সভাপতিত্বে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুল, অফিসার ইন-চার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সিঙ্গেল চ্যাম্পিয়ান সোয়াদ এবং ডাবলস চ্যাম্পিয়নের লিপটন। এছাড়াও অংশগ্রহণ করবেন লালচাঁদ+পরশ, তুহিন+লিপটন, অনিক+রিয়াদ, ওহিদুল+শুভ, সোয়াদ+নাজমুল, রাকিব+অন্তর, অপু+জাবের, শিবগাত+গালিব জুটি।
এই টুর্নামেন্ট উপলক্ষ্যে সাজ সজ্জায় ভরে উঠেছে কলারোয়া বলফিল্ড চত্ত্বরের ব্যাডমিন্টন কোর্টটি। খেলা সম্পর্কে কলারোয়ার ক্রীড়ামোদী দর্শকরা অভিমত দিতে গিয়ে বলেন, এর আগে এত আয়োজন ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কলারোয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি।
জাতীয় দলের খেলোয়াড়দের আগমন উপলক্ষে দর্শকদের আগ্রহ তুঙ্গে। চারিদিকে আলোচনায় এখন “মুজিব বর্ষ ব্যাডমিন্টণ টুর্নামেন্ট-২০২২”।
টুর্নামেন্টটি উপভোগ করার জন্য কলারোয়া উপজেলা পরিষদ ও কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শকদের কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে।