বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ছিনতাইকারী আটক
কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ছিনতাইকারী আটক

কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ২ ছিনতাইকারী আটক

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী | জানুয়ারি ৭, ২০২২।

সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশ পরিচয়ে দুই ছিনতাইকারীকে জনতার সহয়তায় আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার হেলাতলা ইউনিয়নের দমদম বাজার সংলগ্ন ঝাঁপাঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হ্যান্ডকাপসহ ডিবি পুলিশ পরিচয়ে ৩ জন যুবক দামোদারকাটি গ্রামের ব্যবসায়ী মিন্টুকে ঝাঁপাঘাট এলাকায় গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এক পর্যায়ে মিন্টুর কাছে থাকা ব্যাগে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন মৃধা’র নেতৃত্বে এস.আই রঞ্জন ও বাকি বিল্লাহ কনস্টেবল হোসাইন মোল্লা ও বখতিয়ার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ভুয়া ২ ডিবি পুলিশকে আটক করে পুলিশ। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা যশোর জেলার শার্শা উপজেলার সাতাই গ্রামের নজরুল ইসলামের দুই ছেলে গোলাম রসুল (২৫) ও সোহাগ হোসেন (২৩)কে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।

অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা সাংবাদিকদের বলেন- আটককৃতদের কাছ থেকে একটি হ্যান্ডকাপসহ নগদ ১ লাখ ৭ হাজার ৫ শত’ ৩০ টাকা, একটি ওয়াকীটকি,একটি ছুরা ও দুটি মোবাইল এবং দুটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশের একটি দল আটককৃতদের তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন বলে থানা সূত্রে জানা গেছে ।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জানুয়ারী) রাতে হেলাতলা মোড়ের এক মুদি ও মোবাইল ফোন ব্যবসায়ী বাবুল রহমানের চলন্ত পথে মোটরসাইকেলের গতিরোধ করে গলায় চাকু চালিয়ে সংঘবদ্ধ ডিবি পুলিশ পরিচয়ের একটি দল তার কাছে থাকা নগদ ২ লাখ টাকা ও ৬ টি মোবাইল ফোন ছিনতাই করে। এতে তার গলায় তিনটি সেলাই দিতে হয়। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলার ২ দিন পরই একই ভাবে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই চেষ্টা ও আটকের ঘটনা ঘটলো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।