
স্টাফ রিপোর্টারঃ
শুক্রবার সারাদিন ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী, ফুলতলা, বুঝতলা বাজার সহ বিভিন্ন মোড়ে গণসংযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। তালা কলারোয়া আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এই তরুণ নেতা আপামর জনসাধারণের অধিকার আদায়ে এবং তারুণ্য নির্ভর সুখী ও সমৃদ্ধি দেশ গড়ার জন্য তার যে দৃঢ় প্রত্যয় তিনি তার বক্তব্যে তা ব্যক্ত করেন। গন সংযোগের সময় আ’লীগ,ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।