মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত

নতুন সূর্য ডেস্ক:

বাগেরহাটের ফকিরহাটে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমখি সংঘর্ষে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। শনিবার রাতে খুলনা-মোংলা মহাসড়কে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিল একটি সিএনজি। শ্যামবাগাত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মারা যায় সিএনজিতে থাকা তিন শিক্ষার্থী। আহত হন চালকসহ আরাে তিনজন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মহাসড়কে ঘন কুয়াশা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

নিহতরা বাগেরহাটের হাকিমপুর মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার বিকেলে খুলনায় ইসলামী অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।