মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বুড়িগঙ্গায় এমভি ফারহান-৬ লঞ্চের চাপায় যাত্রীবাহী ট্রলারডুবি: নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় এমভি ফারহান-৬ লঞ্চের চাপায় যাত্রীবাহী ট্রলারডুবি: নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় এমভি ফারহান-৬ লঞ্চের চাপায় যাত্রীবাহী ট্রলারডুবি: নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

নতুন সূর্য ডেস্ক:

নারায়ণগঞ্জ সদর উপজেলার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ মা-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

ঘটনার পাঁচ দিনের মাথায় আজ রবিবার (০৯ জানুয়ারি) সকালে ভেসে ওঠা মরদেহগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের পরিদর্শক মোঃ মোর্শেদ বলেন, ট্রলারডুবির ঘটনাস্থলের কিছুটা দূরে দুটি মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে গিয়ে মা জেসমিন ও মেয়ে তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে বক্তাবলী এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী এমভি ফারহান-৬ লঞ্চ বেপরোয়া গতিতে এসে ৪০-৫০ জন যাত্রীসহ খেয়া পারাপারের একটি ট্রলারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। এ সময় আটজন ট্রলারের যাত্রী নিখোঁজ হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।