
স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় জাঁকজমকপূর্ণ মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) রাত ৮টার দিকে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টে জমজমাট আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
হাজার হাজার উৎফুল্ল দর্শকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী’র সভাপতিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, শ্যামনগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার আক্তার হোসেন, কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, পাপড়ি এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সম মোরশেদ আলী, আফজাল হোসেন হাবিল, মাহাবুবর রহমান মফে, বেনিজর হোসেন হেলাল,শেখ সোহেল রানা, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আজিজুর রহমান প্রমুখ।
টুর্নামেন্টের প্রথম খেলায় কলারোয়া পৌর মেয়র জুটিকে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুটি জয়ী হয়। দ্বিতীয় খেলায় উপজেলা নির্বাহী অফিসার জুটি রাকিব আটো (পাটকেলঘাটা) জুটিকে পরাজিত করে জয়ী হয়।তৃতীয় খেলায় থানার অফিসার ইনচার্জ জুটিকে পরাজিত করে জয়লাভ করে পাঁপড়ি এগ্রো জুটি চতুর্থ খেলায় তালার খেশরা ভূমি অফিসকে পরাজিত করে পাঁপড়ি ট্রান্সপোর্ট জুটি।
১ম সেমিফাইনালে উপজেলা পরিষদ জুটিকে পরাজিত করে প্রথম জুটি হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে উপজেলা নির্বাহী জুটি । ২য় সেমিফাইনালে পাপড়ি ট্রান্সপোর্ট এজেন্সিকে পরাজিত করে দ্বিতীয় জুটি হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পাপড়ি এগ্রো লিমিটেড।
ফাইনালে উপজেলা নির্বাহী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাপড়ি এগ্রো লিমিটেড।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় উপজেলা নির্বাহী জুটির পরেশ।
খেলাগুলি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন ও সাইফুল ইসলাম এবং খেলার ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার অলিউল রহমান।
সম্পূর্ণ খেলাটি সরাসরি সম্প্রচার করে দৈনিক নতুন সূর্য ।