মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে তৃতীয় যবিপ্রবির আলামিন
‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে তৃতীয় যবিপ্রবির আলামিন

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে তৃতীয় যবিপ্রবির আলামিন

এ টি এম মাহফুজ, যবিপ্রবি প্রতিনিধিঃ

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২’ এ ২১ কিলোমিটার ইভেন্টে (হাফ ম্যারাথন) ৩য় স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আলামিন। ২১ কিলোমিটার দৌড়াতে আলামিন সময় নেন ১ ঘন্টা ১৪ মিনিট ১৮ সেকেন্ড। যা হাফ ম্যারাথনে তার সর্বনিম্ন সময়ে দৌঁড়ানোর রেকর্ড। আলামিন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২’।

সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় আর্মি স্টেডিয়ামে হাফ এবং ফুল ম্যারাথনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, বিশেষ অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও সেনা প্রধান জেনারেল জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া আসরটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চতুর্দিক ঘুরে হাতিরঝিলেই শেষ হয়।

বাংলাদেশী ছেলেদের হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছে সোহেল রানা ও দ্বিতীয় স্থান অধিকার করেছে এলাহি সরদার।

নিজের অর্জনে আলামিন বলেন, ‘স্বপ্ন দেখি ম্যারাথন দৌড়বিদ হওয়ার। খেলাতেই ক্যারিয়ার গড়ার ইচ্ছা। কিছু মানুষ আমাকে সহযোগিতাও করছেন। সবার দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই’।

উল্লেখ্য এ ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় ৭০০ জন দৌড়বিদ অংশ নিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।