বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
তরুনদের অনুপ্রেরণা… মানবতাবাদী অনিমেষ বিশ্বাস
তরুনদের অনুপ্রেরণা… মানবতাবাদী অনিমেষ বিশ্বাস

তরুনদের অনুপ্রেরণা… মানবতাবাদী অনিমেষ বিশ্বাস


মোমিনুল ইসলাম,কয়রা,(খুলনা)

খুলনা শহর থেকে ১০০ কিঃমিঃ দুরে কপোতাক্ষ নদীর উপকূলীয় দূর্গত অঞ্চল কয়রা। কয়রার বানভাসী মানুষ যখন নোনাপানির হাতে বন্দী, ভিটামাটি হারা, এমনি দূর্দিনে আবির্ভাব এক মানবতাবাদী মানুষের।
যিনি কয়রা উপজেলার নির্বাহী অফিসার স্যার অনিমেষ বিশ্বাস। সদালাপী আর হাসিমুখের কারিসমেটিক চেহারার মানুষটি কয়রাকে ভালোবেসেছেন মন থেকে। যিনি অল্প সময়ে কয়রার মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন ভালোবাসায় সিক্ত হয়ে। কর্মদক্ষতা আর উন্নয়নশীল সমাজ বিনির্মনের বহুবিধি ব্যতিক্রমী পদক্ষেপের সফলতা উনাকে কয়রা মানুষের অনুপ্রেরনার আশ্রয়স্থল পরিনত করেছে।

প্রকৃতিপ্রেমী মানুষটি প্রাকৃতিক এই দূর্যোগের হাত থেকে কয়রার মানুষকে একটু ভালো রাখার জন্য, স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে কাজ করছেন অকতরে। কখনো ছুটে যাচ্ছেন বানভাসি মানুষের সাহায্যর্থে, আবার কখনো ঝাপিয়ে পড়ছেন তাদের রক্ষার জন্য নানাবিধি কার্যক্রম হাতে নিয়ে।

নিজের উদ্যোগে একত্রিত করছেন সমাজসেবী তরুনদের কখনো বা তাদের ডাকে সাড়া দিচ্ছেন তাদের অনুপ্রেরনা হয়ে।
মানবতার জয়ে উনার অগ্রনী ভূমিকা সমাজ পরিবর্তনে প্রভাব ফেলছে বহুরুপে।

আইনের সুশাসন,সামাজিক পরিবর্তন,শিক্ষার উন্নয়ন, খেলাধুলার অগ্রগতির যেখানেই সাফল্যের ছোয়া সেখানেই জনাব অনিমেষ বিশ্বাসের পদচারণা।

একজন অনিমেষ বিশ্বাস কয়রার মানুষের অনুপ্রেরণার শেষ ঠিকানা। একজন উপজেলা নির্বাহী অফিসার, হয়েও উনার ভিতরের মানবতাবাদী সত্তাকে কয়রার মানুষ ভালোবাসে মনে প্রানে।

উদারপন্থী একজন সফল সংগঠক,আর মানবতার সৈনিক কে কয়রার মানুষ মনে রাখবে যুগযুগ ধরে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।