মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দেশের উন্নয়নে আ. লীগ সরকার কাজ করছে, দেশে ডিজিটালাইজেশন হয়েছে
দেশের উন্নয়নে আ. লীগ সরকার কাজ করছে, দেশে ডিজিটালাইজেশন হয়েছে

দেশের উন্নয়নে আ. লীগ সরকার কাজ করছে, দেশে ডিজিটালাইজেশন হয়েছে

নতুন সূর্য ডেস্ক:

লুটপাট করতে না পেরে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, দেশের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা অতীত ইতিহাস ভুলে গেছে। বিএনপির শাসনামলে নির্বাচনের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, নির্যাতন করা হয়। ভোট চুরি করলে দেশের জনগণ ছাড়ে না, বিএনপি নেত্রী খালেদা জিয়া সেই শিক্ষা পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার উচ্ছিষ্ঠ ছিটিয়েই দল হিসেবে বিএনপির সৃষ্টি হয়েছে। ১৯৯৬ সালের ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিলো।

বিদেশিদের কাছে গ্যাস বিক্রি না করায় ২০০১ সাল আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই ঋণ খেলাপিদের তৈরি করে এলিট শ্রেণির জন্ম দিয়েছিলো।

দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে এবং দেশে ডিজিটালাইজেশন হয়েছে বলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় তাই সরকারের উন্নয়নের গতি ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আর দেশের উন্নয়ন সহ্য করতে না পেরেই বর্তমানে নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি যাতে কেউ নষ্ট করতে না পারে সে দিকে সবাইকে নজর রাখারও আহ্বান জানান সরকার প্রধান। দুর্নীতিতে যারা রাজত্ব করেছিলো, তা আর হতে দেয়া হবে না। জনগণের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।