বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কলারোয়ায় প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কলারোয়ায় প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাকির হোসেন:
বুধবার বিকাল ৪ টার সময় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছলিমপুর এ,কে,খাঁন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক মো: মাহবুবর রহমান(মিন্টু)। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছলিমপুর গ্রামের মৃত: আ: খালেকের পুত্র সাবেক প্রধান শিক্ষক আব্দুল্লাহেল-আলিম বাবু গত ৯ জানুয়ারি ২০২২ ইং তারিখে এ,কে,খাঁন মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরে চলে যান। তিনি স্কুলের প্রধান শিক্ষক থাকা কালীন চাকুরী দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রায় বাইশ লক্ষাধিক টাকা নিয়েছেন। কিন্তু তিনি তাদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করতে পারেন নাই। ইতিমধ্যে তিনি অবসরে চলে গেছেন। এখন তিনি তাদের নিয়োগ প্রদান এবং নানাবিধ অপরাধ ঢাকতে আবারও তিনি অবৈধ ভাবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার জন্য জোর তদবির শুরু করেছেন। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, সদ্য অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক একজন ফাঁকিবাজ, কোনদিন ঠিক মত স্কুল করেন না, কোন অভিভাবকের সাথে ভাল আচারন করেন না। এমনকি স্কুলে ভাল ফলাফলের জন্য তিনি কখনও কোন নজর দেন না। তিনি সকল সময় নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এই জন্য তিনি সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় শিক্ষমন্ত্রী, সাতক্ষীরা জেলার মাননীয় জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাহি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি যদি কোন ভাবেই এই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পান তাহলে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আ: রশিদ, যুবলীগ নেতা বাপ্পী খাঁন, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বাদল, জুলফিকার আলী বাবু প্রমুখ ।
এ বিষয়ে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহহেল-আলিম বাবুকে তার ব্যবহৃত মুঠোফোন নং ০১৭১৬১৮৮৪৬৯ কয়েকবার ফোন দিলেও তিনি কলটি রিসিভ করেন নাই, এ কারনে তার বক্তব্য নেওযা সম্ভব হয়নি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।