বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে ভুট্টোলাল প্যানেল বিজয়ী
কলারোয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে ভুট্টোলাল প্যানেল বিজয়ী

কলারোয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে ভুট্টোলাল প্যানেল বিজয়ী

স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইনের প্যানেল জয়লাভ করেছে। গতকাল বুধবার এই নির্বাচন অনুষ্টিত হয়। ৩০৯ জন ভোটারের মধ্যে ২৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। ভুট্টোলাল প্যানেলের অভিভাবক সদস্য পদে সালমা ইসলাম ১৯৪ ভোট, আনারুল ইসলাম ১৯১ ভোট, কবিরুল ইসলাম ১৮৬ ভোট, শফিকুল ইসলাম ১৮৫, রেজাউল ইসলাম ১৮৪ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্ধি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্রের প্যানেল আসাদুজ্জামান ৬১, ইসরাইল ৬১, বদরুজ্জামান ৫৯, আয়ুব আলি ৫৮ ও রেহেনা খাতুন ৬৩ ভোট পেয়েছেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কলারোয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।