
নয়ন হাসান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“আমি জনগণের প্রত্যক্ষ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এসেছি, জননেত্রী শেখ হাসিনার কমিটমেন্ট ছিলো, আমার নির্বাচনে কমিটমেন্ট ছিলো,গরীব দুঃখী মানুষের পাশে থাকতে হবে,দুঃখী মানুষকে খাবার দিতে হবে, দুঃখী মানুষকে নিয়ে আমাকে কাজ করতে হবে” পৌরসভার সকল নাগরিক সরাসরি সৌজন্য সাক্ষাতের উন্মুক্ত করে দিয়েছেন সিআইএন টিভির সাংবাদিকের এমন প্রশ্নের জবাবের বক্তব্যে, এসব কথা বলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
(১২ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ১১টায় পৌরসভা কার্যালয়ে মেয়রের সভাকক্ষে প্রথমে পৌরবাসীর প্রতি কৃতকজ্ঞতা, পৌরসভার উন্নয়ন ও পৌরসভার নাগরিকের জীবনমানের উন্নয়ন, পৌর শহরকে একটি মডেল শহরে রুপান্তরিত করার পরিকল্পনা আছে টিভি চ্যালেনকে সাক্ষাতকারে এসব পরিকল্পনার কথা বলেন পৌর মেয়র।
এসময় বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,কাউন্সিলর মোশাররফ হোসেন,নুর আলম,পৌর সচিব সেরাফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবু সোয়েব মোঃ সজল, ষ্টোরকিপার নুরে আলম সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাকসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
জানতে চাইলে, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এর দিক- নির্দেশনায় পৌরবাসীর জনমানুষের ভাগ্য উন্নয়নে চেষ্টা ও তার সুদূর প্রসারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পরিকল্পিতভাবে পৌর শহরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। সবার সহযোগিতায় আগামীতে আরো সমৃদ্ধি ঘটবে।
তিনি আরো বলেন, বিরামপুর পৌরবাসী আমাকে সম্মান দিয়েছেন। এই সম্মানের প্রতিদান স্বরূপ বিরামপুর শহরকে ঢেলে সাজাব। যতটুকু বিচক্ষণতা রয়েছে তার সঙ্গে নেতাদের দিক- নির্দেশনা আর সুপরামর্শের ভিত্তিতে সফলতার স্বাক্ষর রাখতে পারব বলেই আমি আশাবাদী। সেই পথচলার প্রথম ধাপ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে আমি মেয়র হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস বিরামপুর পৌরবাসী তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আমাকে।