
তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী এ সাজা প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, বুধবার (১২ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ন-কাটি বিল (গজারিয়ার মাঠ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালি ব্যবসায়ী আখতারুল ইসলাম (৫২) কে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

অপরাধী বালু ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করে কারাদন্ড মুক্ত হয়েছেন। আদালত
পরিচালনায় সহায়তা করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন, থানার এএসআই রফিকুল ইসলাম ও বেঞ্চ সহকারী আব্দুল মান্নান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।