
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ার কে,কে,ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় স্কুল চত্বরে এ অনুষ্টান সম্পন্ন হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কে,কে,ই,পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তরুন সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনিতিবিদ মেহেদি হাসান মিলন।
সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, পরিচালনা কমিটির সদস্য শফিকুর রহমান, সাদেকুর রহমান,দিলিপ কুমার পাল, সঞ্জিব কুমার।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ইংরেজি শিক্ষক শফিকুর রহমান।
উল্লেখ্যঃ বেলা সাড়ে ১১ টায় অত্র স্কুলের ছাত্রীদের গান পরিবেশনার মধ্যদিয়ে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়া সকল ছাত্র-ছাত্রীকে ফুল ছিটিয়ে ও হাতে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অনুষ্টানে উপস্থিত সকলে বলেন এত বড় অনুষ্টান দীর্ঘদিন আয়োজন হয় না। অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মেহেদি হাসান মিলন সভাপতি হওয়ার পর এত বড় অনুষ্টান আবারও হলো এই স্কুলে।

