মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
করোনা: বিকেলে স্বাস্থ্যের ডিজির সংবাদ সম্মেলন
করোনা: বিকেলে স্বাস্থ্যের ডিজির সংবাদ সম্মেলন

করোনা: বিকেলে স্বাস্থ্যের ডিজির সংবাদ সম্মেলন

নতুন সূর্য ডেস্কঃ

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। একই সময়ে করোনায় মৃতের সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ। 

করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন ডেকেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি ও করণীয়, হাসপাতালের প্রস্তুতিসহ নানা বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।এদিকে, গত ২৪ ঘণ্টায় রবিবার (১৬ জানুয়ারী) করোনা আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ২২২ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। এর আগে শনিবার (১৫ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৪৪৭ জন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।