বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য কর্মী ও স্থানীয় জনগণের করনীয় বিষয়ক প্রশিক্ষণ
কলারোয়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য কর্মী ও স্থানীয় জনগণের করনীয় বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য কর্মী ও স্থানীয় জনগণের করনীয় বিষয়ক প্রশিক্ষণ


স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় করোনা মোকাবেলায় স্বাস্থ্য কর্মী ও স্থানীয় জনগণের করনীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আর এম ও) ডাক্তার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আবু নসর, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ,সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান সম মোর্শেদ আলী,দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে,জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বিশাখা তপন সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু।
এসময় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানভীর সিদ্দিকী ও ডাক্তার গাজী আশিক বাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক নতুন সূর্যের সম্পাদকমন্ডলীর সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ,কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান,কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু,দৈনিক নতুন সূর্যের সম্পাদক মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম জাকির হোসেন,সাংবাদিক এম এ সাজেদ, সাংবাদিক গোলাম রহমান,কলরব প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, ক্লাব প্রেসক্লাবের সদস্য সরদার জিল্লু, দৈনিক নতুন সূর্যের ভ্রাম্যমাণ প্রতিনিধি তরিকুল ইসলাম।
এ সময় আলোচকবৃন্দ বলেন, করোনা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাছাড়া এই সময় কোন কোন খাবার খাওয়া জরুরী সে বিষয়ের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন,করোনা সংক্রমণের ঝুঁকি আছে বয়স্ক ও শিশুদের। কিভাবে তাদের রক্ষা করতে হবে সে বিষয়ে আলোচনা করেন। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। করোনার টিকা দিতে হবে এবং বুস্টার ডোজ দিতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।