মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবিতে ” ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্ট” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
যবিপ্রবিতে ” ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্ট” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

যবিপ্রবিতে ” ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্ট” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ
স্বল্প ও দীর্ঘমেয়াদী ব্যথা নিরাময়ে ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্ট চিকিৎসার নানা দিক ও চিকিৎসা পদ্ধতি নিয়ে যৌথভাবে দুইদিন ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ও বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)।

শুক্র ও শনিবার ২১ ও ২২ জানুয়ারি, ২০২২ প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত দিনব্যাপী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ক্লাস রুম ও ল্যাবে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কশপটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্ট” বিষয়ের রিসোর্স পারসন ডা.এস এম মোস্তফা কামাল (পিটি)।তিনি মনরো মেডিকেল (ইউকে)এর ইন্টারন্যাশনাল কোর্স ইন্সট্রাক্টর এবং সায়িক কলেজ অব মেডিকেল সাইন্স অ্যান্ড টেকনোলজির সহকারী অধ্যাপক ।
তিনি দুইদিনব্যাপী ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্টের ওপরে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেন ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

কোর্সটির রিসোর্স পারসন ডা.এস এম মোস্তফা কামালকে (পিটি) কোর্সটির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি জানান, আমরা সচরাচর যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগীর ব্যথা নিরাময়ের জন্য চেষ্টা করি তা থেকে ইন্টারভেনশনাল পেইন মেনেজমেন্ট বেশি কার্যকরী। এটি হলো সেই পদ্ধতি যার মাধ্যমে কোনরকম কাটাছেড়া ছাড়াই ছোট একটি সূচ প্রবেশ করিয়ে অথবা বডির হিলিং মেকানিজমকে কাজে লাগিয়ে ব্যথা নিরাময় করার পদ্ধতি। এখানে অ্যাকিউট ও ক্রোনিক দুই ধরনের পেইন মেনেজমেন্ট করা হয়।তিনি বলেন,এধরনের চিকিৎসা উন্নত দেশগুলোতে বেশি জনপ্রিয়। স্বল্প ও উন্নয়নশীল দেশগুলোতে এ পদ্বতির তেমন প্রসার এখনো ঘটেনি কারণ সেসব দেশে এ বিষয়ে দক্ষ মানবশক্তির অভাব রয়েছে।তিনি আরও বলেন,ওয়ার্কশপটির প্রধান উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদেরকে পেইন মেনজমেন্টে দক্ষ করে গড়ে তোলা।বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে এধরনের কোর্স
এটিই প্রথম । তিনি এ বিষয়ে ইন্টারন্যাশনাল ট্রেইনার হিসেবে ইন্ডিয়ার দিল্লী,মুম্বাই ও গুজরাটে কাজ করেছেন এছাড়াও পরবর্তীতে তিনি ট্রেইনার হিসেবে নর্থদান আয়্যারল্যান্ড ও লন্ডনে যাবেন বলে জানান।

কোর্সটি শেষে অংশগ্রহণকারীদেরকে
সার্টিফিকেট প্রদান করা হয়।এক শিক্ষার্থীকে কোর্সটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,এধরনের কোর্সের মাধ্যমে আমরা সরাসরি হাতে কলমে শিখতে পারবো ।তাই ভবিষ্যতে যেন এ ধরনের আরও প্রোগ্রামের আয়োজন করা হয় সেই আশা ব্যক্ত করছি।

উল্লেখ্য,কোর্সটিতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের ফিজিওথেরাপি প্রাকটিশনার ও পেশাজীবীগণ, উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি বিভাগের চেয়ারম্যান ডা.মোঃ ফিরোজ কবির (পিটি), বিভাগটির প্রভাষক ডা.জাহিদ হাসান(পিটি),ডা.কবির হোসেইন(পিটি),ডা.শর্মিলা জাহান(পিটি) ও বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।