মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ৮ জনের মধ্যে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত
কলারোয়ায় ৮ জনের মধ্যে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত

কলারোয়ায় ৮ জনের মধ্যে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নতুন করে ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত
হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন
কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়।
শতকরা শনাক্তের হার ৬২.৫ ভাগ। অনুরপভাবে গত ৩ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে
২২ জনের মধ্যে ১৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানা যায়। জানা
গেছে,শনিবার করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, তানিয়া খাতুন (৪৮), কামরুন
নাহার (৬০), সাদিয়া জেরিন মিম (২৫), সাজু আহমেদ (২৮) ও নাম প্রকাশে
অনিচ্ছুক হাসপাতালে কর্মরত ব্যক্তি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকলকে
সরকারি ৫ দফা নির্দেশনা অনুসরন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার সাথে সাথে
মাস্ক পরিধান ও সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রাখার আহবান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।