
জাকির হোসেন :
শনিবার বিকাল ৩ টার সময় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আ’লীগের উদ্যোগে কলারোয়া পৌরসভা ও ৪,৫,৬,৭,৮,৯ এই ছয়টি ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স.ম মোরশেদের(ভি.পি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আ’লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লালটু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে তৃণমূলে দলকে সংগঠিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং জননেত্রীর যে স্বপ্ন, গ্রামকে শহরে রুপদান করতে হলে যে কাজ গুলো করা প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেই কাজের বাস্তবায়ন করতে হবে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কলারোয়া উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, লাঙ্গলঝাড়া ইউ, পি চেয়ারম্যান এম.এ কালাম, চন্দনপুর ইউ, পি চেয়ারম্যান ডালিম হোসেন, ক্রেড়াগাছির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ভুট্টোলাল গাইন, সাধারন সম্পাদক মারুফ হোসেন, কলারোয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কাউন্সিলর ইমাদুল ইসলাম, কাউন্সিলর আলফাজ হোসেন, কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মশিয়ার রহমান বাবু, আ’লীগ নেতা সরদার আনছার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া পৌরসভার প্যানেল মেয়র শফিউল আজম শফি। কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।