শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জায়েদ খানের গায়ের চাদর নিয়ে নিপুণ গুরুতর অভিযোগ তুলেছেন
জায়েদ খানের গায়ের চাদর নিয়ে নিপুণ গুরুতর অভিযোগ তুলেছেন

জায়েদ খানের গায়ের চাদর নিয়ে নিপুণ গুরুতর অভিযোগ তুলেছেন

নতুন সূর্য ডেস্কঃ

টাকা দিয়ে ভোট কেনা ও নির্বাচনি বিধি অমান্য করে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।

তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন। আর অভিযোগগুলো করেছেন অপর প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে।

নিপুণ বলেন, ‌‘জায়েদ চাদর পরে এসেছেন। এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নিয়ে আমি নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছি।’

বেলা ১১টার সময় এই অভিযোগ কমিশন বরাবর মৌখিকভাবে করেছেন তিনি।

এদিকে বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘শীতের দিন পাঞ্জাবির সঙ্গে সবাই চাদর পরেন। আর এটা কি ইউনিয়ন পরিষদ নির্বাচন যে টাকা দেবো? তারাও তো ভোট চাইছেন। তাহলে আমার দোষ কোথায়? আমি আসলে ভালো কাজ করেছি, তাই আমাকেই আটকাতে চাচ্ছেন।’

আজ (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে অংশ নিচ্ছে দুটি আলোচিত প্যানেল। আছে দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ ও নির্বাচনের নতুন শক্তি ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ।

এবার সমিতির ভোটার ৪২৮ জন। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকাল ৫টায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।