
জাকির হোসেন :
কলারোয়া পৌর সদরে হাসপাতাল রোডে বঙ্গবন্ধু মহিলা কলেজ গেটের উত্তর পাশ্বে হাফিজা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্টানে হাফিজা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন। প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু বক্তব্যে তিনি বলেন কলারোয়ায় হাফিজা ক্লিনিক একটি পূর্ব পরিচিত নাম আজ থেকে নতুন ভাবে ডিজিটালাইজ্ড করে কলারোয়ার মানুষের সঠিক সেবা দেওয়ার প্রত্যায় নিয়ে হাফিজা ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার সামনে এগিয়ে যাবে এটাই কলারোয়ার মানুষের প্রত্যাশা। এবং সাধারণ গরিব মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে পারে তার জন্য পরিচালকদের বিশেষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মৃধা, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মফিজুল ইসলাম লাভলুসহ কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা পল্লি চিকিৎসকগণ।