শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া থানার ওসি’র পিতৃবিয়োগ :  দৈনিক নতুন সূর্য পরিবারের শোক
কলারোয়া থানার ওসি’র পিতৃবিয়োগ :  দৈনিক নতুন সূর্য পরিবারের শোক

কলারোয়া থানার ওসি’র পিতৃবিয়োগ : দৈনিক নতুন সূর্য পরিবারের শোক

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা’র পিতা বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত উদ্দিন মৃধা (৮০) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আজ (২ ফেব্রুয়ারী) ভোর ৪ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মেজো ছেলে ওসি নাসির উদ্দিন মৃধা দৈনিক নতুন সূর্যকে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার পিতাকে গতকাল(১ ফেব্রুয়ারী) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ(২ ফেব্রুয়ারী) বুধবার ভোর ৪ টায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র,৩ কন্যা,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ(২ ফেব্রুয়ারী) বাদ আসর নামাজে জানাযার পর পিরোজপুরের ভান্ডারিয়ার রাজপাশা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

দৈনিক নতুন সূর্য পরিবারের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।