বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় এনএটিপি’র অর্থায়নে প্রাণী সম্পদের এক্সপোজার ভিজিট
কলারোয়ায় এনএটিপি’র অর্থায়নে প্রাণী সম্পদের এক্সপোজার ভিজিট

কলারোয়ায় এনএটিপি’র অর্থায়নে প্রাণী সম্পদের এক্সপোজার ভিজিট

স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি)ফেজ -২ এর আওতায় এক্সপোজার ভিজিট ২০২২ সম্পন্ন হয়েছে।

উক্ত এক্সপোজার ভিজিটে কলারোয়া উপজেলা প্রাণী সম্পদের মাধ্যমে গাভী পালন সিআইজি গণ অংশগ্রহণ করে।
গাভী পালনকারী খামারি গানদের উদ্বুদ্ধ করার জন্য যশোর জেলার কেশবপুর উপজেলার আকবর ডেইরি ফার্মে পরিদর্শন করে। এতে খামারিরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পায়। উক্ত প্রকল্প হতে খামারিদের জনপ্রতি নগদ অর্থ দেয়া হয়।

গাভী পালনকারী সিআইজি খামারি গান বলেন, ডক্টর অমল কুমার সরকার কলারোয়া প্রাণিসম্পদ অফিসে যোগদান করার পর থেকে এনএটিপি প্রকল্প সম্প্রসারিত হয়েছে। সিআইজিদের সময় মতো প্রশিক্ষণ ভাতা, ডিউয়ামিং, ভ্যাকসিনেশন,প্রযুক্তি প্রদর্শনী ও মাঠ দিবস পালন করিয়েছেন। এনএটিপি প্রকল্পের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। প্রকল্পের সহযোগী হিসেবে সকল সীল গণ স্ব স্ব দায়িত্ব পালন করে সিআইজিদের মান উন্নয়ন করেছে।
সিআইজিরা আরো বলেন, গত দুই বছরে যে কাজ করেছেন ড. অমল কুমার সরকার ইতিপূর্বে তা কখনো হয়নি। তার কার্মকান্ড সকল সিআইজি গান এনএটিপি প্রকল্পের অর্থায়নে লাভবান হয়েছে। এবং এই প্রকল্প সম্প্রসারিত হয়েছে। সরকারের এই মহতি উদ্যোগ ও এর সাথে সংশ্লিষ্ট সকল অফিসার, সিলগণকে ধন্যবাদ জানিয়েছে খামারিরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।