মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে
জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা নির্ধারিত সময়ে

নতুন সূর্য ডেস্কঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাবি প্রো-উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে বুধবার এক সভায় সিদ্ধান্ত হয়।সাত কলেজের অধ্যক্ষদের একজন এই সভার তথ্য জানিয়ে বলেছেন, সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।