বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুক হোসেন
ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুক হোসেন

ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুক হোসেন

মোঃ মনিরুল ইসলাম, ডুমুরিয়া, খুলনা:

চুকনগর কলেজ পাড়া যুব সংঘ আয়োজিত চুকনগর কলেজ মাঠ প্রাঙ্গণে আট দলীয় ফুটবল খেলার প্রথম সেমিফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ৫ নং আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুক হোসেন।

ফুটবল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জিএম ফারুক হোসেন বলেন, সুস্হ সবল দেহ ও সুন্দর মনমানসিকতা জন্য খেলাধুলা একটা মানুষের জন্য খুবই অত্যাবশ্যকীয়।

এসময় উপস্হিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক উপ-সম্পাদক মাহবুব আলম সোহাগ, ৫ নং আটলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু,যুগ্ম আহবায়ক বিপ্লব ঘোষ, চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবু, যুবলীগের আক্তারুজ্জাম্মান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সদস্য মাজেদুল ইসলাম, যুবলীগের সিরাজুল সহ আরো অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।