শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও কলারোয়া থানার ওসির পিতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও কলারোয়া থানার ওসির পিতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ও কলারোয়া থানার ওসির পিতার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত।

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) এবং কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধা’র (৭৯) রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা বাদ এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার এসআই জসীমউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মসজিদের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরীসহ থানার অফিসার ফোর্স এবং আগত মুসুল্লি বৃন্দ।
আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।

উল্লেখ্য,গত বুধবার (২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খানের পিতা লুৎফর রহমান খান (৮০) ইন্তেকাল করেন । মরহুমের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থানার গড়েঙ্গা গ্রামে। বার্ধক্য জনিত কারণে তিনি সাতক্ষীরায় অবস্থানকালে ইন্তেকাল করেন।

অপরদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার পিতা হেমায়েত উদ্দিন মৃধা (৭৯) একইদিন ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার রাজপাশা গ্রামে ইন্তেকাল করেন।
ওসি নাসির উদ্দিন মৃধা তার পিতার রুহের মাগফেরাতের জন্য আগত মুসুল্লিসহ কলারোয়া বাসীর কাছে দোয়া চেয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।