মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যেসব জায়গায় বইতে পারে শৈত্যপ্রবাহ
যেসব জায়গায় বইতে পারে শৈত্যপ্রবাহ

যেসব জায়গায় বইতে পারে শৈত্যপ্রবাহ

নতুন সূর্য ডেস্কঃ

আজ শনিবার সকালে সূর্যের দেখা মিললেও রাত থেকে দেশের দুই বিভাগের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে পববর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পেতে পারে। তবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ধরনের ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।