মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

নতুন সূর্য ডেস্কঃ

ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের ছেলে। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জুবায়ের ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটির এলএলবি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাতে নিজের রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে জুবায়ের। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, মৃত্যুর সময় একটি সুইসাইড নোট (চিরকুট) লিখে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও তা উদ্ধার হয়নি। সত্যিকার অর্থেই আছে কি, না সেটাও বলতে পারছি না। ঘটনার তদন্ত চলছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।