মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডিএইচএমএস- ২০২০ এর মেধা তালিকায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ
ডিএইচএমএস- ২০২০ এর মেধা তালিকায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

ডিএইচএমএস- ২০২০ এর মেধা তালিকায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

শফিকুর রহমান, কলারোয়া:

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অধীনে অনুষ্ঠিত ডিএইচএমএস পরীক্ষা – ২০২০ এর ফলাফল প্রকাশিত হয়েছে ।

গত ০৯ ফেব্রুয়ারি প্রকাশিত ঐ ফলাফলে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার্থী মুজাহিদ পারভীন সারা বাংলাদেশে সম্মিলিত মেধাতালিকায় তৃতীয় হয়েছে ৷

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি এবং কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী এবং কলেজের অধ্যক্ষ ডাঃ এম এ বারিক মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন কারি মুজাহিদ পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ৷

এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আশিকুর রহমান, কলেজের প্রভাষক ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, ডাঃ আফিয়া খাতুন, ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ডাঃ নার্গিস পারভীন , সাংবাদিক মোঃ শফিকুর রহমান ।

মুজাহিদ পারভীন (২২) সাতক্ষীরা সদরের ডাঃ আব্দুল্লাহ আল ফারুক এর মেঝ কন্যা। তার স্বামী সাতক্ষীরা আমতলার ওয়াল্টন সার্ভিসিং সেন্টারের ইঞ্জিনিয়ার। ভবিষ্যতে ভালো ডাক্তারের মানুষের সেবা করতে চান বলে অভিপ্রায় ব্যক্ত করেন মুজাহিদ পারভীন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।