
শেখ মারুফ হোসেন:
গত ৩১ জানুয়ারি কচুয়া উপজেলা থেকে এফভি মায়ের দোয়া ও বাবা মোয়ের দোয়া নামে ২টি ট্রলার যোগে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ৪ ফেব্রুয়ারী শুক্রবার ট্রলার দুটি ঝড়ের কবলে পড়ে ঢুবে যায়। ট্রলার ঢুবিতে নিহত ও ক্ষতি গ্রস্ত পরিবারে জেলেদের শোকের মাতমে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলা মৎস্যজীবিলীগ সাগরে ঘূণিঝড়ে ট্রলার ডুবিতে নিহত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
কচুয়া উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি রিপন শিকদারের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা পৌর মৎস্যজীবিলীগের সভাপতি শিশির সাহা, বাগেরহাট জেলা মহিলা মৎস্যজীবিলীগের আহবায়ক কমিটির সদস্য উষা রানী চন্দ, জাতীয় মৎস্যজীবি সমিতি কচুয়া উপজেলা সভাপতি হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি গোপীনাথ সাহা, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল শেখ, রাড়ীপাড়া ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ আসলাম হোসেন, ধোপাখালী ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতি সাকিব শেখ, মঘিয়া ইউনিয়ন মৎস্যজীবিলীগের সভাপতি রাজু কুদ্দুস সহ উপজেলার অন্যান্য ইউনিয়নের মৎস্যজীবিলীগের নেতাকর্মীবৃন্দ।
এ সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘুর্ণিঝড়ে ট্রলার ডুবিতে নিহত উপজেলার বগা গ্রামের ৭ জন জেলে- রুহুল হাওলাদার (৩৮), আনোয়ার হোসেন বাদল (৪৭), মুহিত মোল্লা (৩৮), আবু বক্কর মোল্লা (৩২), বাবুল হাওলাদার (৪০) শহিদুল মল্লিক (৪২), ইয়াকুব বাওয়ালী (৩০) এর পরিবারের মাঝে চাল, ডাল, আলু সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।