মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কচুয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কচুয়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নতুন সূর্য ডেস্ক:

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গজালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এ বর্ধিত সভা।

গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: হেমায়েত উদ্দিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আবু বককার সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর, গজালিয়া ইউপি চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, প্রচার সম্পাদক মৃনাল কান্তি মৈত্র, যুবলীগের যুগ্ম আহবায়ক দিদার সুজন, সুজন শিকদার, কৃষকলীগের সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক কাজী শহিদুল ইসলাম, তাঁতীলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম, মৎস্য লীগের সভাপতি রিপন শিকদার, ছাত্রলীগ নেতা সহ প্রমুখ।

এছাড়াও এ বর্ধিত সভায় কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।