মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কচুয়ায় সাগরে ট্রলার ডুবিতে নিহত পরিবারের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুদান প্রদান
কচুয়ায় সাগরে ট্রলার ডুবিতে নিহত পরিবারের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুদান প্রদান

কচুয়ায় সাগরে ট্রলার ডুবিতে নিহত পরিবারের মাঝে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুদান প্রদান

শেখ মারুফ হোসেন:

বাগেরহাটের কচুয়া উপজেলায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত ও ক্ষতি গ্রস্ত জেলে পরিবারে এখনও চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জানানোর ভাষা যেন হারিয়ে যায়।

এমতাবস্থায় আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) উপজেলার ধোপাখালী ইউনিয়নের বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূণিঝড়ে ট্রলার ডুবিতে নিহত ৭ মৎস্যজীবী পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম (খোকন), কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম সহ কচুয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ।

উক্ত অনুদান প্রদান কালে উপস্থিত সকলে নিহত শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য: গত ৩১ জানুয়ারি কচুয়া উপজেলা থেকে এফভি মায়ের দোয়া ও বাবা মোয়ের দোয়া নামে ২টি ট্রলার যোগে জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ৪ ফেব্রুয়ারী শুক্রবার ট্রলার দুটি ঝড়ের কবলে পড়ে ঢুবে যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।